যশোর, বাংলাদেশ || রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুরবিতানের ত্রৈমাসিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০৮:০৪ পিএম
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০৮:৫৯ পিএম
সুরবিতানের ত্রৈমাসিক অনুষ্ঠান

যশোরের সুরবিতান সঙ্গীত অ্যাকাডেমির ধারাবাহিক আয়োজন ‘ত্রৈমাসিক অনুষ্ঠান’ শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সুরবিতান ভবনের রানা স্মৃতি মঞ্চে ত্রৈমাসিক অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ত্রৈমাসিক অনুষ্ঠানের আহ্বায়ক সজল মল্লিক। অনুষ্ঠানে শিক্ষার্থী শিল্পী ও অভিভাবকদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুরবিতান সঙ্গীত অ্যাকাডেমির সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস।

অনুষ্ঠানে অ্যাকাডেমির শিশু শিক্ষার্থীদের নিয়মিত প্রশিক্ষণ শেষে ত্রৈমাসিক অনুষ্ঠানে তাদের মূল্যায়ন করা হয়। যশোরের একটি মাত্র সাংস্কৃতিক সংগঠন সেখানে শিক্ষার্থীদের ক্লাশ শেষে তিন মাস পর পর তাদের অনুষ্ঠানে উপস্থাপনা করা হয়।

অনুষ্ঠানে অর্ধশতাধিক শিশু শিক্ষার্থী দলীয় নৃত্য, সমবেত ও একক সঙ্গীত পরিবেশন করেন।

ত্রৈমাসিক অনুষ্ঠানে মেঘের কোলে রোদ, চল চল চল, স্বপ্ন মোদের সম্ভব মোরা, সোমবারে পাখিটি দিস, আজব দেশের ধন্য রাজা, ইংরেজি, বাংলা, অংক, এই যে আমার মাতৃভূমি, পাখিদের  ঐ পাঠশালাতে, সাতটি রং এর মাঝে, হারজিত চিরদিন থাকবে, এ দেশ আমার রক্ত দিয়ে, মায়াবন বিহারিণী, শুকনো পাতার, অগ্নিবীণা, মিলন হবে কতদিনে, একদিন ছুটি হবে, বউ কথা কও, নিঝুম সন্ধ্যা, সাত ভাই চম্পা শিরোনামে গানগুলো শিক্ষার্থী শিল্পীরা পরিবেশন করেন।

যন্ত্রসঙ্গীত কি বোর্ডে-সজল মল্লিক, হারমোনিয়াম-ঊর্মি শেখ, হ্যান্ড-সনিক, তবলায়-সুমন, বেহুলার-সুবাস পাল সহযোগিতা করেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)