যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০২:১৪ পিএম
আপডেট : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৩:৪৩ পিএম
মেহেরপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে পারিবারিক কলহের জেরে হাবিল উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে সাহাবুল ইসলাম (৪০)।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঝাউবাড়িয়া গ্রামে এই নির্মম ঘটনা ঘটে। নিহত হাবিল উদ্দিন ওই গ্রামের নওদাপাড়া এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, হাবিল উদ্দিন দুপুরে যখন ঘুমাচ্ছিলেন, পারিবারিক কলহের জেরে তখন তার একমাত্র ছেলে সাহাবুল ইসলাম ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে বাবাকে হত্যা করে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। স্থানীয়রা জানান, সাহাবুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

ওসি হুমায়ুন কবির আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্ত সাহাবুল ইসলামকে আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় উঠতি বয়সী যুবকদের মধ্যে মাদকাসক্তি আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যার চূড়ান্ত পরিণতি হিসেবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ও নৃশংস ঘটনা ঘটছে।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)