যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে দুর্গাপূজা পর্যবেক্ষণে বিএনপির কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৭:৩৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৭:৫৯ পিএম
যশোরে দুর্গাপূজা পর্যবেক্ষণে বিএনপির কমিটি গঠন

সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ শারদীয় দুর্গোৎসব পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির যশোর জেলা কমিটির নেতৃত্বে গঠিত কমিটি। জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদকে আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামকে সদস্য সচিব করে ২৫ সদস্যবিশিষ্ট পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস, সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, শহিদুল বারী তবু, কাজী আযম, নির্মল কুমার বিট, অধ্যাপক অলোক ঘোষ, মানিক সাহা, অ্যাডভোকেট সুদীপ্ত ঘোষ, বিদ্যুৎ বিশ্বাস, বিশ্বজিত হালদার, সুব্রত ঘোষ শুভ, তাপস পোদ্দার, মিলন পাল, তাপস পাল, দেবাশীষ বিশ্বাস, সনজিত বিশ্বাস, দীপংকর ঘোষ, সন্তোষ স্বর, গোপাল বিশ্বাস, অবিন অধিকারী, বিপ্লব ঘোষ, শ্যামল, গোপাল।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন। 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)