যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় বিএনপির মিছিল-সমাবেশ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৮:২৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৮:৩৭ পিএম
বাঘারপাড়ায় বিএনপির মিছিল-সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যশোরের বাঘারপাড়া উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল এবং ছাত্রদল। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলা হাসপাতাল গেট এলাকা থেকে মিছিল শুরু হয়।

উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি চৌরাস্তা মোড়ে এসে সমাবেশ করে।

সমাবেশে অন্যান্যের মধ্যে ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলার সহ-সভাপতি আনিচুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আল মামুন শের, মাস্টার হুমায়ুন কবির, পৌর সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, গোলাম সরোয়ার, ধলগ্রাম ইউনিয়ন সভাপতি খয়বর হোসেন মোল্লা এবং নারিকেলবাড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শিকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহম্মেদ, সদস্যসচিব বাবলুর রহমান, যুবদল নেতা সেলিম রেজা, পৌর কৃষক দলের সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এম এ মানিক, সাংগঠনিক সম্পাদক তিতাস মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেনসহ মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

সমাবেশে নেতারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার কোনো রকম ষড়যন্ত্র করা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

মিছিল ও সমাবেশ চলাকালে নেতা-কর্মীদের কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)