যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৭:৩৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৮:৩৮ পিএম
বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির সভা মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। 

পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দেবাশীষ দাস, শহিদুল বারী রবু, হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, অধ্যাপক অলোক ঘোষ, অ্যাডভোকেট সুদীপ্ত ঘোষ, বিপ্লব ঘোষ, সন্তোষ স্বর, মানিক সাহা, সুব্রত ঘোষ শুভ, উত্তম রায়, বিশ্বজিৎ হালদার, তাপস পোদ্দার, বিদ্যুৎ বিশ্বাস, দীপংকর ঘোষ, গোপাল বিশ্বাস, শ্যামল দত্ত, তাপস পাল প্রমুখ।

সভায় বলা হয়, বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা দলের অঙ্গীকার। ঈদ, দুর্গাপূজা, বড়দিন, বুদ্ধপূর্ণিমাসহ সব ধর্মীয় উৎসব বাংলাদেশের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এসব উৎসবের মর্যাদা রক্ষা এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্মপালনের পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।

সভায় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)