যশোর, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুর সীমান্তে কোটি টাকার সোনাসহ ভ্যানচালক আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৩:৪৩ পিএম
আপডেট : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৪:২২ পিএম
মহেশপুর সীমান্তে কোটি টাকার সোনাসহ ভ্যানচালক আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে চার পিস সোনার বারসহ সেলিম হোসেন (৩৫) নামে এক ভ্যানচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১১ অক্টোবর) রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ গয়েশপুর বিওপির একটি বিশেষ দল এই অভিযান চালায়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যান ও একটি ছোট মাইক জব্দ করা হয়।

আটক সেলিম হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের বাবর আলীর ছেলে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গয়েশপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৬৭-এমপি থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার গয়েশপুর-গ্রামসংলগ্ন যাত্রীছাউনির সামনে অবস্থান নেন।

এ সময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত ভ্যানকে থামিয়ে চালক সেলিম হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে ভ্যানের সামনে লাগানো সাদা রঙের একটি ছোট মাইকের ব্যাটারি রাখার স্থান থেকে সুকৌশলে লুকিয়ে রাখা চার পিস সোনার বার উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত সোনার মোট ওজন ৫৭৪ দশমিক ৫১ গ্রাম। এর আনুমানিক সিজারমূল্য (বাজারমূল্য) এক কোটি এক লাখ ৪৬ হাজার টাকা।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)