যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুন্দরবনে জিম্মি চার জেলে কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার

খুলনা অফিস

প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৪:০২ পিএম
আপডেট : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৪:৩৪ পিএম
সুন্দরবনে জিম্মি চার জেলে কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার

সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে জলদস্যু 'সম্রাট বাহিনী'র হাতে জিম্মি হওয়া চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রোববার (১১ অক্টোবর) দুপুরে খুলনার দাকোপ উপজেলার শিবসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

সোমবার (১২ অক্টোবর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া জেলেরা হলেন—খুলনার পাইকগাছা উপজেলার মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে গেলে মুক্তিপণের দাবিতে ওই চার জেলেকে অপহরণ করে জিম্মি করে সম্রাট বাহিনীর সদস্যরা।

মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে বনের ভেতরে নিয়ে তাদের ওপর শারীরিক নির্যাতনও চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে দাকোপের শিবসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় দস্যু দলটির অবস্থান শনাক্ত করে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান।

পরবর্তীতে রোববার দুপুর ২টার দিকে সেখানে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ডের একটি দল। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জিম্মি জেলেদের ফেলে বনের গভীরে পালিয়ে যায় দস্যুরা। ফলে জিম্মিদের অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও কাউকে আটক করা যায়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, সুন্দরবনের বনদস্যু নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে 'অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন' এবং 'অপারেশন ম্যানগ্রোভ শিল্ড' নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে দস্যুদের বিরুদ্ধে এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)