যশোর, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বৈদেশিক মুদ্রা চুরি ও ছিনতাইয়ের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০৯:৪৫ পিএম
আপডেট : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ১০:০৪ পিএম
বৈদেশিক মুদ্রা চুরি ও ছিনতাইয়ের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা

মালয়েশিয়ায় যাওয়ার সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ছয় হাজার রিঙ্গিত আত্মসাৎ এবং পাওনা টাকা চাইতে গিয়ে ছিনতাইয়ের অভিযোগে তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে একটি মামলা হয়েছে। 

রোববার (১১ অক্টোবর) যশোর সদরের আব্দুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী ওয়াসিম আলী বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। 

আসামিরা হলো, আব্দুলপুর গ্রামের বাবলু শেখের ছেলে রবিউলি ইসলাম রাজিব, মোহাম্মদ আলীর ছেলে বাবলু রহমান ও শহরের শংকপুর ইসহক সড়কের বাসিন্দা আরিফুল ইসলাম। 

মামলার অভিযোগে বলা হয়েছে, ওয়াসিম আলী দীর্ঘ ২০ বছর ধরে মালয়েশিয়ায় জীবিকা নির্বাহ করেছেন। বিদেশে লোক পাঠানোর কাজও করতেন তিনি। তার মাধ্যমে ১৮ জন মালয়েশিয়ায় গিয়ে দীর্ঘ বছর কাজ করছেন। আত্মীয়তার সূত্রে পরিচিত রবিউল ইসলাম রাজিবকে তিনি মালয়েশিয়ায় পাঠানোর জন্য চারলাখ ৫০ হাজার টাকায় চুক্তি করেন। সে অনুযায়ী তিনি রাজিবকে নিজের খরচে পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিটের ব্যবস্থা করেন।

২০২৬ সালের ১৯ আগস্ট মালয়েশিয়াগামী ফ্লাইটের জন্য ঢাকা বিমানবন্দরে অপেক্ষার সময় রাজিবের কাছে  ছয় হাজার মালয়েশিয়ান রিঙ্গিত দেন ওয়াসিম। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য  একলাখ ৯২ হাজার টাকা। পরে রাজিব গুরুত্বপূর্ণ ফোন আসার কথা বলে বাইরে গিয়ে আর ফিরে আসেননি। এতে রাজিবের কাছে টিকিট, ভিসা প্রক্রিয়াকরণ ও রিঙ্গিতসহ ওয়াসিমের মোট চার লাখ টাকা পাওনা হয়। পাওনা টাকা চাইলে রাজিবের পক্ষ থেকে রাজনৈতিক লোকজনের ভয় দেখানো হয়। পরে গত ২ অক্টোবর সন্ধ্যার দিকে টাকা দেয়ার কথা বলে ওয়াসিমকে শহরের ডিসি বাংলোর সামনে ডেকে নেন আসামি রাজিব। সেখান থেকে একটি মোটরসাইকেলে করে তাকে বিমানবন্দর সড়কের লিংক রোডে প্রয়াস স্কুলের সামনে যান। সেখানে আসামিরা ছুরির ভয় দেখিয়ে তার কাছে থাকা ৭৩ হাজার টাকা এবং একভরি ওজনের সোনার চেইন ছিনিয়ে নেন। এ সময় আগের পাওনা চার লাখ টাকা দাবি করলে তাকে খুন-জখম করার হুমকি দিয়ে তাড়িয়ে দেন। এই  বিষয়ে থানা কর্তৃপক্ষ মামলা না নেয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)