যশোর, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে সংক্ষিপ্ত আদালতে ছয়জনের দণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০৯:১১ পিএম
যশোরে সংক্ষিপ্ত আদালতে ছয়জনের দণ্ড

যশোরে চুরির চেষ্টা, মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের পৃথক ঘটনায় ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) পৃথক রায়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল, সঞ্জয় পাল ও সাকিব আহম্মেদ ইমন এসব দণ্ডাদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, রোববার সকালে যশোর সদর উপজেলার পদ্মবিলা গ্রামের একটি বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার চরবালিখা গ্রামের আফসার গাজীর ছেলে। পদ্মবিলায় একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন তিনি।

এ ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদনসহ জাকিরকে আদালতে সোপর্দ করে পুলিশ। শুনানি শেষে দোষ স্বীকার করায় বিচারক তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে, ৮ অক্টোবর রাতে শার্শার যাদবপুর সাতক্ষীরা মোড় এলাকায় মাদক সেবনের অভিযোগে লিংকনকে আটক করে পুলিশ। পরে মামলার তদন্ত প্রতিবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়।

শুনানি শেষে দোষ স্বীকার করায় বিচারক তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন। লিংকন শার্শার গাতিপাড়া গ্রামের মৃত রওশন আলী সরদারের ছেলে।

এ ছাড়া, ৮ অক্টোবর রাতে ঝিকরগাছার লাউজানী মল্লিকপুর গ্রামের একটি বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে মেহেদী হাসানকে আটক করেন স্থানীয়রা। তিনি বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের রহমত আলীর ছেলে।

এ মামলায় শুনানি শেষে বিচারক তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।

এদিকে, যশোর শহরের বকচর হুশতলার একটি বাড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই নারীসহ তিনজনকে আটক করে পুলিশ।

রোববার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক প্রত্যেককে দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শহরের শংকরপুর চোপদারপাড়ার সেকেন্দার সিকদারের মেয়ে দীপা সিকদার (২৫), নীলগঞ্জ সুপারী বাগান এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী রুবিনা (২৭) এবং বাঘারপাড়া উপজেলার খুলশী গ্রামের আব্দুর রহিমের ছেলে মিলন হোসেন (২৩)।

পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার এসআই মোড়ল মিজানুর রহমান বকচর হুশতলার বিমল কুমার বিশ্বাসের বাড়িতে অভিযান চালান।

এ সময় ভবনটির তৃতীয় তলার একটি কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দীপা সিকদার, রুবিনা ও মিলন হোসেনকে আটক করা হয়।

তারা সেখানে ঘর ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

পরে রোববার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক প্রত্যেককে দুই হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)