স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে আলাদা অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটকের দাবি করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে এসআই শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে একটি টিম বেনাপোল পোর্ট থানার গয়ড়ার আদম মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদ হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়। আটক জাহিদ হোসেন গয়ড়া স্কুল মোড় এলাকার রবিউল হোসেনের ছেলে।
সূত্র জানায়, একইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআই কামাল হোসেনের নেতৃত্বে আরেকটি টিম যশোর উপশহর সাত নম্বর সেক্টরের আয়েশা স্টোরের সামনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়। এরা হলেন, এনায়েতপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাব্বির হোসেন (২৫) ও ঘুরুলিয়া উত্তর পাড়ার শাহিনুর হোসেনের ছেলে আল ফারুক (২৭)।