যশোর, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ডাকাতির অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০৭:৫৩ পিএম
আপডেট : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০৮:৪৫ পিএম
ডাকাতির অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা

যশোর সদরের পাঁচবাড়িয়া গ্রামের এক বসতবাড়িতে ডাকাতির অভিযোগে সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার (১১ অক্টোবর) পাঁচবাড়িয়া গ্রামের স্কুলপাড়ার বৃদ্ধ আব্দুল খালেক বাদী হয়ে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

অভিযুক্তরা হলো, পাঁচবাড়িয়া গ্রামের মৃত উজির আলী বিশ্বাসের ছেলে জিয়াউর রহমান, তুহিন বাবু, তহিদুর রহমানের ছেলে আলিফ হোসেন, মৃত আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে জিল্লুর রহমান, মৃত নাজের আলী বিশ্বাসের ছেলে আশরাফ হোসেন, জাহিদ হোসেন ও আবু তালেবের ছেলে সজিব হোসেন।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তদের সাথে জমি নিয়ে বিরোধ চলছে বৃদ্ধ আব্দুল খালেকের। গত ২৯ সেপ্টেম্বর রাতে আব্দুল খালেক তার বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে অভিযুক্তরা তার বাড়িতে চড়াও হয়ে বসতবাড়ির প্রধান গেট ও ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। এসময় জিয়াউর রহমানের হুকুমে অন্যান্যরা তার ছেলে হেলাল হোসেন ও তার স্ত্রী, আওয়াল হোসেনের ও তার স্ত্রী ইয়াসমিন আরা এবং মেয়ে আফিয়া ইবনাত মালিহাকে বেধড়ক মারপিট ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। তাদের চিৎকারে আব্দুল খালেকের ভাই সেকেন্দার আলী ও ভাতিজা মাসুম বিল্লাহ ঠেকাতে এলে অভিযুক্তরা তাদেরও মারপিট করে গুরুতর জখম করে। এরপর অভিযুক্তরা ঘরে রাখা নগদ সাড়ে সাত লাখ টাকা ও দেড় ভরি ওজনের সোনার অলংকার লুট করে নিয়ে যায়। চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)