যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাকারিয়া হত্যার আসামিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৮:১৭ পিএম
জাকারিয়া হত্যার আসামিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাকারিয়া হত্যার ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার এবং দ্রুত বিচার শেষে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দশম শ্রেণির শিক্ষার্থী ফারহান ফেরদৌস, মাহমুদুল হাসান দিপু ও আহনাফ আসেফসহ অন্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, তাদের বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাকারিয়াকে পরিকল্পিতভাবে নৃশংস পদ্ধতিতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

একই সঙ্গে দ্রুত বিচার সম্পন্ন করে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

গত ২ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে নাহিদ গ্যাংয়ের বিরোধ বাধে।

বাপ্পি হাসানকে রক্ষা করতে গিয়ে নাহিদের ছুরিকাঘাতে আহত হন কলেজছাত্র জাকারিয়া। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত জাকারিয়ার ভাই শাহারিয়ার খান শনিবার রাতে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করা হয়েছে।

পুলিশ ইতোমধ্যে মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)