যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অসামাজিক কাজের অভিযোগে কোটচাঁদপুরে পাঁচ নারী-পুরুষ গ্রেপ্তার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৭:১০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৭:৫৬ পিএম
অসামাজিক কাজের অভিযোগে কোটচাঁদপুরে পাঁচ নারী-পুরুষ গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের একটি ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চার নারী ও এক পুরুষসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার দুধসরা এলাকায় সানাউল্লাহ নামে এক ব্যক্তির বাড়ির ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর পৌর ফাঁড়ির একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন—রাজিয়া খাতুন (৩৭), জান্নাতুল ফেরদৌসী লামিয়া (২০), তাজনাহার (৪৫), মাহফুজা খাতুন (২৭) এবং নাছিম রানা (২৬)। তারা চুয়াডাঙ্গা ও মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পেনাল কোডের ২৯০ ধারায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)