যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিক্ষকদের অক্টোবরের বেতনের বিল সাবমিটের নির্দেশ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৮:১৪ পিএম
শিক্ষকদের অক্টোবরের বেতনের বিল সাবমিটের নির্দেশ

স্কুল-কলেজের অক্টোবর মাসের এমপিও-ইএফটি বিল সাবমিট অপশন চালু হয়েছে। নির্ধারিত সময়ে এমপিওর টাকা পেতে বিল সাবমিট করতে হবে। ২০ অক্টোবরের মধ্যে বিল সাবমিট বাধ্যতামূলক।

এমপিওভুক্ত শিক্ষকদের অক্টোবরের বেতনের বিল সাবমিটের নির্দেশনা দেয়া হয়েছে। ২০ অক্টোবরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানরা বিল সাবমিট করতে পারবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাধ্যমকি ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিকে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, স্কুল-কলেজের অক্টোবর মাসের এমপিও-ইএফটি বিল সাবমিট অপশন চালু হয়েছে। নির্ধারিত সময়ে এমপিওর টাকা পেতে বিল সাবমিট করতে হবে। ২০ অক্টোবরের মধ্যে বিল সাবমিট বাধ্যতামূলক।

সূত্র জানায়, অধিদপ্তরাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ ২০২৫ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি থেকে ইএফটিতে দেয়া হচ্ছে। প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে ইএমআইএস সিস্টেমের এমপিও শিট মডিউলে লগ-ইন করে বিল সাবমিট করেন। এক্ষেত্রে, প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধিমোতাবেক প্রাপ্য এমপিওর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করেন। প্রতিষ্ঠান প্রধান দাখিলকৃত তথ্য অনুসারে এমপিওর অর্থ ইএফটিতে শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়।

শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ ইএফটিতে পাঠানো না হলে বা অতিরিক্ত অর্থ পাঠানো হলে তার দ্বায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে। অসাবধানতাবশত ভুল তথ্য দেয়া বা অন্য কোনো কারণে কোনো শিক্ষক, কর্মচারী অতিরিক্ত অর্থ প্রাপ্ত হলে সেই অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন।

উল্লেখ্য, শুধুমাত্র আইবাসে তথ্য যাচাই এর মাধ্যমে ভ্যালিড জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনো ভুল আছে তাদের সঠিক তথ্য প্রাপ্তি এবং যাচাই সাপেক্ষে পরববর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)