যশোর, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গভীররাতে আটটি ককটেলসদৃশ বোমা উদ্ধার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০৮:১৩ পিএম
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ১১:২২ পিএম
গভীররাতে আটটি ককটেলসদৃশ বোমা উদ্ধার

গভীররাতে যশোর শহরের শঙ্করপুর এলাকা থেকে আটটি ককটেলসদৃশ বোমা উদ্ধার করেছে এসআরবি-৬ সদস্যরা।

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে অভিযান চালিয়ে এসব বোমা উদ্ধার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসআরবি-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে শঙ্করপুর বালির মাঠ এলাকায় অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে কয়েক দুর্বৃত্ত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেটে আটটি ককটেলসদৃশ বোমা উদ্ধার করা হয়।

বোমাগুলো জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা দুর্গাপূজা উপলক্ষে কোথাও নাশকতা করার পরিকল্পনা করছিল। দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবির বিশেষ টহল, চেকপোস্ট ও নজরদারি অব্যাহত রয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)