যশোর, বাংলাদেশ || রবিবার, ১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় হত্যা মামলার আসামিকে পিটিয়ে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৯:২০ পিএম
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ১১:০২ পিএম
ঝিকরগাছায় হত্যা মামলার আসামিকে পিটিয়ে পুলিশে সোপর্দ

যশোরের ঝিকরগাছা উপজেলা কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমানের মেয়ে আবু হুরাইরা মিম (২০) হত্যা মামলার সন্দেহভাজন আসামি মহাসিন আলম বাদশা ওরফে মৈশ্যাকে (৩৪) সংঘবব্ধভাবে মারপিট করে পুলিশে দিয়েছে জনগণ। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে তাকে ঝিকরগাছা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

মৈশ্যা উপজেলার মল্লিকপুর গ্রামের নাসির আলম বাদশার ছেলে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঝিকরগাছা থানার এসআই গোলাম কিবরিয়া হাসান জানিয়েছেন, গত ২০ মে রাত সাড়ে ৮টার দিকে মিমি পিতার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে বের হয়। পরের দিন কীর্তিপুর গ্রামের মোতলেব হোসেনের বাঁশবাগানের মধ্যে থেকে মিমের মরদেহ উদ্ধার হয়। মরদেহের মাথার পিছনে, ভ্রুতে ও চোখের নিচে কাটা দাগ ছিলো। এছাড়া মরদেহ গলায় ফাঁস দেয়া কালশিরা দাগ ছিলো। এই ঘটনায় মিমের ভাই মুশফিকুর রহমান ফাহাদ থানায় একটি মামলা করেন।

তিনি আরও বলেন, মামলাটি তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার রাতে মিমের সাথে আলাপচারিতায় ছিলো মৈশ্য। যা অনেকে প্রত্যক্ষ করেছে। এই কারণে এ হত্যার পেছনে মৈশ্যার হাত থাকতে পারে বলে পুলিশ আগে থেকেই ধারণা করছিল। তাকে আটকের চেষ্টা চলছিল। শুক্রবার জনগণ তাকে আটক করে পুলিশে হাতে সোপর্দ করে। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে। যদিও রিমান্ড শুনানি হয়।

পুলিশ আরও জানিয়েছে, মৈশ্যর বিরুদ্ধে বিস্ফোরক, মারামারি ও মাদক আইনে তিনটি মামলা চলমান আছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন