যশোর, বাংলাদেশ || সোমবার, ২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৮:৩৯ পিএম
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ১০:৫৫ পিএম
প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে খাবারের প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার রফিকুল ইসলাম একই এলাকার আনিস উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের একটি কুলবাগানে নিয়ে যান রফিকুল ইসলাম। সেখানে শিশুটির মুখ ও চোখ কাপড় দিয়ে বেঁধে ধর্ষণের চেষ্টা করা হয়।

এ সময় অভিযুক্তের বড় স্ত্রীসহ কয়েকজন নারী ঘটনাটি দেখতে পান। পরে তারা শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান।

ঘটনার পর শিশুটির বাবা-মা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তারা বলেন, প্রলোভন দেখিয়ে রফিকুল তাদের মেয়েকে বাড়ির পাশের কুলবাগানে নিয়ে এ ঘটনা ঘটিয়েছেন।

নিজেরা গরিব মানুষ উল্লেখ করে মেয়ের সঙ্গে ঘটে যাওয়া এ ঘটনার বিচার ও অভিযুক্তের ফাঁসি দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রফিকুল ইসলাম। তার দাবি, কয়েকজন নারী তাকে সন্দেহজনকভাবে ধরে নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

একই সঙ্গে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত রফিকুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অভিযুক্তের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)