যশোর, বাংলাদেশ || রবিবার, ১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মণিরামপুরে উঠান থেকে তৃতীয় শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১ নভেম্বর,২০২৬, ০৭:৪০ পিএম
আপডেট : রবিবার, ১ নভেম্বর,২০২৬, ০৭:৫৬ পিএম
মণিরামপুরে উঠান থেকে তৃতীয় শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের রামপুর গ্রামে বাড়ির উঠানে খেলা করার সময় জান্নাতি (৮) নামে এক মাদরাসাছাত্রী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।

গত ২৭ অক্টোবর সকালে এ ঘটনা ঘটে।

ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো শিশুটির সন্ধান মেলেনি। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে আদালতে মামলা করেছে তার পরিবার।

নিখোঁজ জান্নাতি স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। সে রামপুর গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জান্নাতীর মা অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছেন। এরপর থেকে সে রামপুর গ্রামে দাদা-দাদির কাছে বড় হচ্ছিল।

গত ২৭ অক্টোবর সকালে বাড়ির উঠানে খেলাধুলার সময় স্থানীয় কয়েক দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়।

পরিবারের অভিযোগ, পাচারের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করা হয়েছে।

একমাত্র নাতনিকে হারিয়ে বৃদ্ধ দাদা-দাদি চরম উৎকণ্ঠা ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন।

তাদের দাবি, প্রবাসে থাকা বাবা সাইফুল ইসলামও মেয়ের অপহরণের খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

এদিকে, নাতনিকে ফিরে পেতে এবং অপহরণকারীদের শাস্তির দাবিতে পরিবারের পক্ষ থেকে আদালতে পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে।

আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং শিশু জান্নাতীকে সুস্থ অবস্থায় উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)