যশোর, বাংলাদেশ || সোমবার, ২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও পাঁচজন আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০৫:৪৬ পিএম
আপডেট : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০৬:৪৩ পিএম
যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও পাঁচজন আটক

যশোর শহরের চাঁচড়া রায়পাড়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও পাঁচজনকে আটক করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (২ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—রেলগেট পশ্চিমপাড়ার মজিবর রহমানের ছেলে সোহেল রানা, শংকরপুরের মনা কাজীর ছেলে ইকবাল হোসেন, চাঁচড়া মধ্যপাড়ার হারুন অর রশিদের ছেলে আব্দুল্লাহ আল রশিদ রাজা, সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের মজিবরের ছেলে মমিনুল এবং মণিরামপুর উপজেলার লেবুগাতি গ্রামের শরিফুলের ছেলে আশিক।

কোতোয়ালি থানার এসআই মাহমুদুল ইসলাম জানান, গত ১৭ অক্টোবর দুপুরে চাঁচড়া রায়পাড়া জামতলা এলাকায় মাদক কেনাবেচার খবরে পুলিশ অভিযান চালায়। এ সময় মাদক কারবারি রহিম উদ্দিন একটি পোটলা ফেলে পালিয়ে যান। পুলিশ ওই পোটলা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

রহিমকে আটকের চেষ্টার সময় স্থানীয় কিছু ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা দেয় এবং হামলা চালায়। হামলায় পুলিশ কনস্টেবল ইরফান আলী আহত হন।

খবর পেয়ে এসআই জাবেদ আলী অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে তাদের বহনকারী গাড়িতেও হামলার চেষ্টা করা হয়। পরে ঘটনাস্থল থেকে রবিউল ইসলাম রনি নামে একজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যান।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করে। ওই মামলার তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় পুলিশ এই পাঁচজনকে আটক করে আদালতে সোপর্দ করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)