দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযানে ৩০০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপসহ সাইদুর রহমান পল্টু (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর ২০২৬) উপজেলার চরশ্রীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার পল্টু ওই গ্রামের মৃত আব্দুল মজিদ গাইনের ছেলে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন, এসআই আহম্মদ আলী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল চরশ্রীপুর গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় ৩০০ বোতল ফেয়ারডিলসহ পল্টুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবারই (২ নভেম্বর) তাকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।