যশোর, বাংলাদেশ || বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইলে ইয়াবাসহ আটক দম্পতির কারাদণ্ড

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৯:০৬ এ এম
আপডেট : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৯:৩৭ এ এম
নড়াইলে ইয়াবাসহ আটক দম্পতির কারাদণ্ড

নড়াইলের নড়াগাতি থানার মাউলি এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নড়াইল জেলা ডিএনসির এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার দুপুরে মাউলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নড়াগাতি থানার মাউলি গ্রামের মৃত দাউদ শেখের ছেলে বাচ্চু শেখ (৩৫) ও একই গ্রামের মৃত এতিন শেখের মেয়ে জোছনা (৩৫)।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাউলি গ্রামে অভিযান চালিয়ে বাচ্চু শেখ ও তার স্ত্রী জোছনাকে আটক করা হয়। বাচ্চু শেখের কাছ থেকে ৩০ পিস এবং জোছনার কাছ থেকে ৩০ পিস, অর্থাৎ মোট ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানের পর ডিএনসি নড়াইলের পরিদর্শক আব্দুল মান্নান ও উপপরিদর্শক শেখ আব্বাস উদ্দিন এ ঘটনায় প্রসিকিউশন দাখিল করেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাচ্চু শেখ ও জোছনা প্রত্যেককে ১২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আইনানুগ দণ্ডের আদেশ দেওয়া হয়।

ডিএনসি নড়াইলের উপপরিচালক জানান, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)