যশোর, বাংলাদেশ || বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় নাশকতা ও জুয়া খেলার অভিযোগে আটক ১৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৮:১৮ পিএম
আপডেট : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৮:৫৪ পিএম
পাইকগাছায় নাশকতা ও জুয়া খেলার অভিযোগে আটক ১৪

খুলনার পাইকগাছায় থানা-পুলিশের পৃথক অভিযানে নাশকতা, জুয়া ও অন্যান্য মামলায় মোট ১৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে এবং বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পাইকগাছা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরআবাদ এলাকায় জুয়া খেলার সময় ছয়জনকে আটক করে পুলিশ। উপপরিদর্শক (এসআই) নুরে আলমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রশিদ গাজী (৫৫), আমিরুল (৩৮), সফিকুল (৬০), আব্দুর রহমান, খানজাহান মোল্লা (৬২) ও সাইফুল (৩৫)। এ ঘটনায় পাইকগাছা থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে পুলিশ জানায়, নাশকতা মামলায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন—হরিঢালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মুজাহিদুল হাজরা (৪৮) এবং ছাত্রলীগ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ফারজাহান পারভেজ ওরফে রুমি (২৫)।

মুজাহিদুলকে মঙ্গলবার রাতে এবং ফারজাহানকে বুধবার সকাল ১১টার দিকে আটক করা হয়।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত ও অন্যান্য মামলায় আরও ছয়জনকে আটক করেছে পুলিশ।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ও জুয়া নির্মূলে জেলা পুলিশের কঠোর নির্দেশনা বাস্তবায়নে পাইকগাছা থানা-পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)