যশোর, বাংলাদেশ || শনিবার, ৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় এবার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর

খুলনা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৫:৫৪ পিএম
আপডেট : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৬:৫০ পিএম
খুলনায় এবার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর

খুলনায় আবার একটি ডায়াগনস্টিক সেন্টারে প্রকাশ্য দিবালোকে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর ২৭৫ নম্বর খানজাহান আলী সড়কের সুলতানা হামিদ আলী স্কুলের বিপরীতে ‘নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন’-এ এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানের মালিক মাসুম বিল্লাহর দাবি, চাঁদা না দেওয়ায় এই হামলা চালানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৫০ মিনিটের দিকে চার থেকে পাঁচজন যুবক চাইনিজ কুড়াল নিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা অস্ত্র উঁচিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখায় এবং ভেতরে তাণ্ডব শুরু করে।

দুর্বৃত্তরা কাউন্টারের আসবাবপত্রসহ দুটি এসি, একটি টেলিভিশন এবং সামনের দরজার গ্লাস কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে। যাওয়ার সময় তারা প্রতিষ্ঠানের এক কর্মীর কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জাহিদ হোসেন জানান, এক মাস আগে 'নূর আজিম বাহিনী'র পরিচয়ে তাকে ফোন দেওয়া হয়েছিল এবং আজ এই হামলার শিকার হন।

পুলিশ কর্মকর্তা লোকমান হোসেন জানান, সিসিটিভি ফুটেজ দেখে ৪-৫ জন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে, যারা গত ২৬ অক্টোবর একটি ছিনতাই মামলায় জামিনে মুক্তি পেয়েছিল এবং তাদের ধরতে অভিযান চলছে।

খুলনায় একের পর এক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে (সন্ধানী ও আবদুল্লাহ ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে) হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)