যশোর, বাংলাদেশ || সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া মোটরসাইকেল কোটালীপাড়ায় উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ১২:১৮ পিএম
আপডেট : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৩:১৯ পিএম
পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া মোটরসাইকেল কোটালীপাড়ায় উদ্ধার, আটক ২

Subornovumi সুবর্ণভূমি— ছবি:

যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের চুরি যাওয়া মোটরসাইকেলটি গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে উদ্ধার হয়েছে।

এ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) কোটালীপাড়ার গনকবাড়ি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন যশোর শহরের শংকরপুর আশ্রম রোডের বাসিন্দা, বর্তমানে শার্শা উপজেলার নাভারনের বুরুজবাগান পাখার মাথা এলাকায় বসবাসকারী মনসুর শেখের ছেলে সাজ্জাদ শেখ সাঈদ এবং বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের আবু সাঈদের ছেলে আলম।

কোতোয়ালি থানার এসআই আল মামুন জানান, রোববার নাভারন এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী কোটালীপাড়া থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। আটক দুজনই চিহ্নিত চোর চক্রের সদস্য বলে পুলিশের দাবি।

এদের মধ্যে সাঈদের বিরুদ্ধে কোটালীপাড়া, যশোরের শার্শা ও কোতোয়ালি থানায় মোট নয়টি মামলা রয়েছে।

এসআই সাইফুল ইসলাম জানান, তিনি যশোর শহরের চাঁচড়া রায়পাড়ায় মৃত আব্দুর রাজ্জাক ওরফে রাজ্জাক হুজুরের ছেলে মাহমুদুল হাসান বাবুর বাড়িতে ভাড়া থাকেন। গত ১ নভেম্বর ভোর চারটার দিকে ভাড়া বাড়িতে ঢুকে তার ব্যবহৃত মোটরসাইকেল ও মাটির ব্যাংকে রাখা প্রায় ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। এরপর মোটরসাইকেলটি উদ্ধারের জন্য নানাভাবে তথ্য সংগ্রহ শুরু হয়। গত রোববার গোপালগঞ্জের কোটালীপাড়া এলাকা থেকে সেটি উদ্ধার করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)