মাগুরা প্রতিনিধি
মাগুরায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. ফরিদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) মাগুরা সদর থানার পারনান্দুয়ালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে এলাকার মানুষের শান্তি বিনষ্ট করার অভিযোগে ফরিদকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. বেলাল হোসেন ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ফরিদকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।