স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে পৃথক অভিযান চালিয়ে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এদের মধ্যে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে এবং অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহরিয়ার জানান, আজ সোমবার (৯ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ উত্তরপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় বাবলু হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক এবং তার বাড়ি থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বাবলু ওই এলাকার আলতাফ বিশ্বাসের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এদিকে অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুন জানান, আজ বেলা আড়াইটার দিকে যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় অপর এক অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ সুজন শেখ (২৬) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ওই এলাকার বাবু শেখের ছেলে।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওমীদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুজনকে ২০০ টাকা জরিমানা ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।