যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গ্যাস ট্যাবলেট প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৭:৪৫ পিএম
গ্যাস ট্যাবলেট প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ

পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

এ ঘটনায় ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মাছচাষি আনোয়ার হোসেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামের বাসিন্দা হোসেন আলীর ছেলে আনোয়ার হোসেন এবং তার ব্যবসায়িক অংশীদার মোরশেদ আলম স্বপন দীর্ঘদিন ধরে এক দশমিক ৮৬ একর আয়তনের সরকারি পুকুরটি ইজারা নিয়ে মাছচাষ করে আসছেন।

বুধবার রাত সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে পুকুরে উপর্যুপরি বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে পুকুরে গিয়ে আনোয়ার হোসেন দেখতে পান, অধিকাংশ মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। এতে তাদের প্রায় পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

আনোয়ার হোসেন ঝিকরগাছা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ঘটনায় ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন