স্টাফ রিপোর্টার
, যশোর
কালেক্টরেট ভবনের প্রাচীরের পাশের রুমের গ্রিল কেটে মালামাল রাখার জায়গা তৈরির অভিযোগে গোলাম রসুল (৫৬) নামে ফুটপাতের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছে যশোরের একটি ভ্রাম্যমাণ আদালত। গোলাম রসুল পুরাতন কসবা পুলিশ লাইন এলাকার মৃত মাওলা বক্সের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, কালেক্টরেট ভবনের উত্তর দিকে প্রাচীরের পাশে একটি রুমের গ্রিল গেটে দরজা বানিয়ে নিয়ে ফল রেখে বিক্রি করতেন ক্ষুদ্র ব্যবসায়ী গোলাম রসুল। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যার দিকে আদালত সেখানে গিয়ে সরকারি স্থাপনার ক্ষতি করার অপরাধে গোলাম রসুলকে এক হাজার টাকা জরিমানা করেন।
ভোক্তা অধিকার আইনে ওই জরিমানা করা হয়েছে।
এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামিউল আলম তাকে সতর্ক করে দেন।