যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মণিরামপুরে নাশকতা মামলায় আ.লীগের ৬১ নেতাকর্মী আসামি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৭:০০ পিএম
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৯:১৭ পিএম
মণিরামপুরে নাশকতা মামলায় আ.লীগের ৬১ নেতাকর্মী আসামি

যশোরের মণিরামপুরে কাঁঠালতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে মধ্যরাতে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬১ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতার মামলা হয়েছে।

এ মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাহিদ ইমরান বাবু (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।

পারখাজুরা গ্রামের বিএনপি কর্মী রফিকুল ইসলাম বাদী হয়ে মণিরামপুর থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের বিএনপির সক্রিয় কর্মী।

গত ২২ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে ওই ইউনিয়নের কাঁঠালতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে সমবেত হন।

তাদের হাতে ধারালো দা, চায়নিজ কুড়াল, লোহার রড ও জিআই পাইপ ছিল। তারা শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিতে দিতে বিদ্যালয়ের সামনে আসেন।

এ সময় তারা বর্তমান সরকার, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে গালিগালাজ করেন।

বাদী রফিকুল ইসলাম কাঁঠালতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের সামনে পৌঁছালে তাকেও উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তাকে মারধরের জন্য ধাওয়া করা হয়।

এ নিয়ে বাক্‌বিতণ্ডার মধ্যে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পরপর তিনটি ককটেল নিক্ষেপ করেন। ককটেলগুলো বিস্ফোরিত হলে রফিকুল ইসলাম দৌড়ে ঘটনাস্থল থেকে সরে যান।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করে। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে রফিকুল ইসলাম ৬১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা করেন।

মামলার এজাহারে আসামিরা হলেন উপজেলার হেলাঞ্চি গ্রামের রাকিব হোসেন (২৫), ফারুক হোসেন (৫০), কামরুল হোসেন (৫২) ও মাহমুদুল হাসান রকি (২৭); হাকোবা গ্রামের আমজাদ হোসেন লাভলু (৫৮), বাবলু করিম (৬০), উত্তম চক্রবর্তী বাচ্চু (৪৮) ও আসাদুজ্জামান (৫৫); হাজরাকাঠি গ্রামের মুরাদ হোসেন (৩৫), মনিরুজ্জামান মিল্টন (৪৭), মুরাদ (৩৫), রবিউল ইসলাম (৪৫) ও হাসান (৩৫); দুর্গাপুর গ্রামের আদম আলী (৪৮), হাসান (২৫), ওভি (২৪) ও ফরহাদ (৩৫); গাংড়া গ্রামের রমেশ দেবনাথ (২৬) ও সুমন দাশ (৩৮); বিজয়রামপুর গ্রামের আইয়ুব পাটোয়ারী (৪৫) ও শরিফ (৪৩); জুড়ানপুর গ্রামের কুদ্দুস কমিশনার (৩৮); মুন্সীখানপুর গ্রামের বাপ্পি (৪০); নেহালপুর গ্রামের তৌহিদুল ইসলাম (৩৮); কামালপুর গ্রামের হাসান (২৫); তাহেরপুর গ্রামের আসাদুজ্জামান আসাদ (৫২) ও শরিফুজ্জামান শরীফ (৪২); মণিরামপুরের সন্দিপ ঘোষ (৪৮); রামপুর-শাহাপুর গ্রামের নুর আলম মানো (৪৪), আফিল উদ্দিন বিশ্বাস (৫০), শাহী সরোয়ার মুকুল (৪৮) ও জালাল (৪৫)।

এ ছাড়া শমসের বাগ গ্রামের মোহাম্মদ গাজী (৫৬), আবুল কাশেম গাজী (৫০), মোকলেছুর রহমান সরদার (৩৫), আব্দুল (৪৫), আব্দুল খালেক (৫৫), আতিয়ার রহমান (৪৬), ছিদ্দিক (৪২), আবুল হোসেন গাজী (৪৮) ও গোলাম গাজী (৫৪); রামপুর গ্রামের আছাদ (৪৫), রানা (৩৫), সেলিম (৩৪) ও আব্দুল হালিম (৪০); হাকিমপুর গ্রামের রকিব কাজী (৪৭) ও তরিকুল ইসলাম (৩৫); চাকলা গ্রামের মহিদুল ইসলাম (৩৭); ঝাঁপা গ্রামের জামাল উদ্দীন (৫০); ঘোলখানা গ্রামের হুমায়ুন (৪০); ষোলখাদা গ্রামের কালাম দালাল (৫০); মধুপুর গ্রামের গফফার মোড়ল (৪৮); নোয়ালী গ্রামের শওকত টিক্কা (৪৫) ও ইসহাক (৪৮); ভরতপুর গ্রামের হোসেন (৩৮), জিয়াউর রহমান (৪১), গোলাম মোস্তফা (৫২) ও আবু হুরাইরা (২২); পারখাজুরা পূর্ব গ্রামের রফিকুল ইসলাম আছিরদ্দি (৫৪) এবং সাতক্ষীরার তালা উপজেলার হরিশচন্দ্রকাটি গ্রামের অরুন কান্তি চক্রবর্তী গণেশকে (৫৭) আসামি করা হয়েছে।

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি হিসেবে মণিরামপুর উপজেলার হরিহরনগর পূর্বপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে নাহিদ ইমরান বাবুকে আটক করেন।

পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)