সুবর্ণভূমি ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো এবং বিশেষভাবে বর্তমান সরকার ভারত এবং আওয়ামী লীগের ডিসইনফরমেশন ক্যাম্পেইন ও ইনফ্লুয়েন্স অপারেশন পরিচালনার সম্মিলিত সক্ষমতার বিষয়ে মোটেও সচেতন নয়। এবিষয়ে বাংলাদেশের সাংবাদিক, ফ্যাক্ট-চেকার (তথ্য যাচাইকারী) এবং মিডিয়া বিশ্লেষক কদরুদ্দীন শিশির তার ফেসবুক একটি পোস্ট দিয়েছেন। লেখাটি নিচে হুবহু তুলে ধরা হলো:
বিগত মাসগুলোতে বাংলাদেশের রাজনীতির ভাবসাব দেখে আমার মনে হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো এবং বিশেষভাবে বর্তমান সরকার ভারত এবং আওয়ামী লীগের ডিসইনফরমেশন ক্যাম্পেইন ও ইনফ্লুয়েন্স অপারেশন পরিচালনার সম্মিলিত সক্ষমতার বিষয়ে মোটেও সচেতন নয়। উনারা হাওয়ার মধ্যে বাস করছেন।
যারা জানেন না তাদের জন্য বলে রাখি, গ্লোবাল কোঅর্ডিনেটেড ডিসইনফরমেশন ক্যাম্পেইন ও ফরেইন ইনফ্লুয়েন্স অপারেশনের যে মার্কেট তাতে ভারত একটা বেশ সক্ষম প্লেয়ার। দেশটি দুই দশকেরও বেশি সময় ধরে চীন, পাকিস্তান এবং তাদের অন্যান্য প্রতিপক্ষের বিরুদ্ধে সাকসেসফুল ইনফরমেশন ওয়ারফ্যায়ার চালানোর অভিজ্ঞতা সম্পন্ন।
ভারতের এই অভিজ্ঞতার সাথে আরও কিছু ফ্যাক্টর যুক্ত করে ভাবুন, তাহলে বুঝতে পারবেন ইনফরমেশন ওয়ারে আপনার প্রতিপক্ষ আপনার চেয়ে কতটা শক্তিশালী ও ফেভারেবল পজিশনে আছে।
১. ইনফরমেশন ওয়ারফ্যায়ারে ভারতের অভিজ্ঞতা এবং নলেজের সক্ষমতার সাথে তার ইচ্ছাও আছে। বাংলাদেশে সে তার সব ইনভেস্টমেন্ট লস করেছে। পেলেপুশে তৈরি করা ল্যাপডগটি এখন বাংলাদেশ থেকে বিতাড়িত। বাংলাদেশে ভারতের ইনফ্লুয়েন্স রিগেইন করা ছাড়া আর কোন বিকল্প নাই। বেস্ট ওয়ে হচ্ছে ল্যাপডগকে আবার ফেরানো। সেজন্য প্রয়োজনে টাইম, নলেজ এবং টাকা বিনিয়োগের ইচ্ছা ভারতের থাকবেই।
২. সাথে যোগ করুন আওয়ামী লীগের ১৭ বছরের লুটের কাঁচা টাকার এবানডেন্স। তাদের ডেসপারেশন সেই টাকা খরচে আগ্রহী করে তুলবেই।
৩. আওয়ামী লীগাররা তাদের পলিটিক্সের জন্য ডেডিকেটেড। সাথে বন্ধু হিসেবে পেয়েছে আরেক ডেডিটেকেটেড পলিটিকাল এক্টর বিজেপি। এর বিপরীতে বাংলাদেশের বর্তমান সরকারি দলের লোকজনের ডেডিকেশন (টপ ও পলিসি লেভেলে) মোটেও তুলনীয় নয়।
৪. এর সাথে যোগ করুন ফরেন পলিসি ইস্যুতে ভারতীয় মিডিয়ার ’ভারতীয় সরকারের চেয়ে বেশি জিংগোয়িস্ট’ হয়ে ওঠার প্রবণতা। বাংলাদেশ নিয়ে ভারত সরকারের চেয়ে বেশি প্রো-আওয়ামী হলো ভারতের মিডিয়া! বাংলাদেশ (এবং পাকিস্তান) ইস্যুতে ডিসইনফরমেশন ছড়ানোই হচ্ছে ভারতীয় বেশিরভাগ মিডিয়ার পেশাদারত্ব। সাথে আছে সেদেশের পেশাদার সাংবাদিকদের সাথে বাংলাদেশের সাংবাদিক ও সুশীল সমাজের যোগাযোগহীনতার বিষয়টি (এক্ষেত্রে বাংলদেশিদের ভাষাগত দুর্বলতাও বিবেচনাযোগ্য)। ফলে সেখানে অনেকে চাইলে বাংলাদেশ ইস্যুতে সঠিক খবর সঠিক সময়ে পিক করতে পারেন না।
৫. এরসাথে যোগ করুন গ্লোবাল মিডিয়া আউটলেটগুলোর রিজিওয়নাল হেডকোয়ার্টগুলো দিল্লিতে অবস্থান করার বিষয়টি। এর কারণে আঞ্চলিক (ভারতের বাইরের) অনেক রিপোর্টেও ভারতীয় পারস্পেক্টিভ/লেন্স প্রাধান্য পায়।
৬. যোগ করুন বাংলাদেশের চুলপাকনা ইসলামিস্টদের গাজোয়ারি ভাব যার কারণে এমনিতেই আতঙ্কে থাকেন দেশি উদারপন্থী মানুষজন। কিছু ক্ষেত্রে উগ্রপন্থীদের বাড়বাড়ন্ত ভয় ছড়িয়ে দেয় দেশি ও বিদেশিদের মধ্যে।
৭. যোগ করুন দেশের বর্তমান রাজনৈতিক ফরমেশনে টপ দুই দলের মধ্যে একটি ইসলামিস্ট দল ঢুকে যাওয়া নিয়ে পশ্চিমাদের অস্বস্থির বিষয়টি। এরকম অবস্থায় তাদের অনেকের আশঙ্কা থাকে যে, ক্ষমতাসীনরা বেশি খারাপ করলে অল্টারনেটিভ সম্ভাব্য ক্ষমতাসীনরা হবে ইসলামিস্ট। জেনারেলি এরকম পরিস্থিতি পশ্চিমাদেরকে সন্দেহ ও অস্বস্তিতে রাখবে।
৮. যোগ করুন দেশি মিডিয়ার বিমাতাসুলভ মানসিকতা জুলাই অভ্যুত্থানপন্থীদের (বিএনপিসহ) প্রতি। ১৭ বছর ধরে আওয়ামী সুবিধাভোগী সাংবাদিক ও ব্যবসায়ীরা সবসময় মুখিয়ে থাকেন তাদের পতিত প্যাট্রনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য।
৯. যোগ করুন এই ফ্যাক্টরটিও যে, বাংলাদেশের সাংবাদিকরা জেনারালি গরীব ও সস্তা। তারা বিক্রির অপেক্ষায় থাকেন অল্প দামে। ঠিক মতো বেতন না পাওয়া সাংবাদিকরা ভালনারেবল থাকেন যে কোন ধরনের বাড়তি টাকা আয়ের সুযোগের কাছে। আওয়ামী লীগের টাকা এখন তাদের জন্য একটা লোভনীয় অপশন।
উপরের এসব ফ্যাক্টর সহ আরও নানান বিবেচনায় ইনফরমেশন ওয়ারফ্যায়ারে ইন্দো-আওয়ামী সম্মিলিত শক্তি অভ্যুত্থানপন্থীদের শক্তির চেয়ে অনেক অনেক গুণ বেশি শক্তিশালী।
ওই শক্তি মোকাবেলায় ইনভেস্টমেন্ট প্রয়োজন। মেধাবী ও অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে কাজে লাগানো প্রয়োজন। প্রকাশ্য/অপ্রকাশ্য নানান ফ্রন্টে সঠিক তথ্যের সরবরাহ বাড়ানো প্রয়োজন। ডিসইনফরমেশনের এগেইনস্টে ফ্যাক্টকে ট্রাভেল করানোটা গুরুত্বপূর্ণ। আপনার ফ্যাক্ট পকেটে নিয়ে ঘুরলে হবে না। সেটাকে প্যাকেটজাত ও বিলি করার ব্যবস্থা তৈরি করতে হবে। নাহলে ডিসইনফরমেশন ব্যবসায়ী তাদের পণ্য বাজারজাত করে ফেলবে আগে। তখন আপনার কাস্টমার হয়ে যাবে আপনার প্রতিপক্ষের কাস্টমার।