যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুর সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৮:৪৩ পিএম
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৯:২৬ পিএম
মেহেরপুর সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার তেঁতুলবাড়ীয়া বিওপির আওতাধীন সীমান্তের তেঁতুলবাড়ীয়া হাটপাড়া এলাকার একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলবাড়ীয়া বিওপির একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় সীমান্তের মেইন পিলার ১৪০-এর ৫ এস-সংলগ্ন শূন্যরেখার একটি জঙ্গলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।

স্থানটির গ্রিড রেফারেন্স (জিআর) নম্বর ৬৮৭৪৫৪, মানচিত্র ৭৯ এ/৯।

তেঁতুলবাড়ীয়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার সাইদুর রহমান জানান, তেঁতুলবাড়ীয়া সীমান্তের হাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার করা মালামাল গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)