যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিজ সমর্থককে কুপিয়ে আহত করার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি,২০২৬, ১২:২৫ পিএম
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারি,২০২৬, ০১:২২ এ এম
নিজ সমর্থককে কুপিয়ে আহত করার অভিযোগ

ঝিনাইদহ সদরের মিয়াকুন্ডু গ্রামে (এলাকাটি ঝিনাইদহ - ৪ সংসদীয় আসনের অধীন) ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ফেরার পথে ঠান্ডু মন্ডল (৫৬) নামে এক সমর্থককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ ধানের শীষ প্রতীকের সমর্থকরাই তাকে কুপিয়ে আহত করেছে। আহতের বাড়ি মিয়াকুন্ডু গ্রামে।

আহত ব্যক্তি ও তার স্বজনরা জানায়, ঝিনাইদহ -৪ আসনের বামনাইল গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে রাতে বাড়ি ফিরছিলেন ঠান্ডু মন্ডল। পথে দেখা হওয়া তারই ভাইপো কাপ-পিরিচ প্রতীকের সমর্থক লিপ্তু খানের সাথে হেঁটে যাচিএলন। মিয়াকুন্ডু গ্রামে পৌছাতেই ধানের শীষ প্রতীকের ১০/১৫ জন সমর্থক তাদের উপর হামলা করে। সেসময় তারা ঠান্ডু মন্ডলকে কুপিয়ে আহত করা হয়।

আহত ঠান্ডু মন্ডল বলেন, হামলাকারীরা আমাদের গ্রামেরই ছেলে। ওরাও ধানের শীষের সমর্থক। ওদের সাথে আমাদের পূর্ব বিরোধ ছিল। মূলত ভোট চেয়ে কাপ-পিরিচের সমর্থকের সাথে ফেরার সময় হামলা হয়েছে। পূর্বের বিরোধে নির্বাচনকে কাজে লাগিয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার বলেন, ঠান্ডু মন্ডলের পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।
ঝিনাইদহ সদর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ভোট চাওয়া নিয়ে এ ঘটনা ঘটেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)