যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাড়ি থেকে কাঁসার থালা-বাসন টাকা চুরি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:২৮ পিএম
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারি,২০২৬, ০২:১৫ এ এম
বাড়ি থেকে কাঁসার থালা-বাসন টাকা চুরি

যশোর শহরের মাইকপট্টি বাগমারাপাড়া রবিন কুমার পাল (৫৮) নামে এক ব্যক্তির বাড়িতে চুরি হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে বারান্দার গ্রিল কেটে ঘরের মধ্যে ঢুকে এক লাখ ৭৫ হাজার টাকা এবং দুই হাজার টাকা মূল্যের কাঁসার প্লেট, গ্লাস চুরি করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুর দেড়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে।

রবিন কুমার অভিযোগ করছেন, ৮ ফেব্রুয়ারি দুপুরে তিনি ও তার পরিবারের লোকজন ঘরে তালা মেরে আত্মীয়ের বিয়েতে মাঝিয়ালি গ্রামে যান। সন্ধ্যার দিকে ফিরে এসে দেখেন বারান্দার গ্রিল কাটা। ঘরের মধ্যে ছিটকানি আটকানো। দরজা খুলে ঘরের মধ্যে গিয়ে দেখেন, মালামাল এলোমেলো। আলমারির মধ্যে রাখা এক লাখ ৭৫ হাজার টাকা এবং দুই হাজার টাকা মূল্যের কাঁসার থালা ও গ্লাস নেই। কে বা কারা বাড়ির গ্রিল কেটে ওই সমস্ত মালামাল চুরি করে নিয়ে গেছে।

এই ঘটনায় তিনি কোতোয়ালি থানায় মামলা করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)