যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়ায় মাদক সেবন ও বহনের দায়ে যুবকের দণ্ড

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ০৯:৪০ পিএম
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল,২০২৬, ০১:৩১ এ এম
কালিয়ায় মাদক সেবন ও বহনের দায়ে যুবকের দণ্ড

নড়াইলের কালিয়া উপজেলায় মাদক সেবন ও বহনের দায়ে এক যুবককে আট মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার বেন্দারচর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস এ জেল-জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম এনায়েত শেখ (২৫)। তিনি উপজেলার বেন্দারচর গ্রামের আলী হাসান শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে বেন্দারচর এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় জনগণের শান্তি বিনষ্ট করার অভিযোগে এনায়েত শেখকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)