যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাতে ছোট খুন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল,২০২৬, ১১:০৩ এ এম
কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাতে ছোট খুন

কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদ আলী (৩৫) কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং রবিউল শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে রাত সাড়ে ১২টার দিকে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এসময় বড় ভাইয়ের এলোপাতাড়ি ছুরির আঘাতে ছোট ভাই রাশেদ আলীর মৃত্যু হয়।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার হোসেন ইমাম বলেন, রাত দেড়টার দিকে রাশেদ নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়।

ওই ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা যান। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতে ১২ থেকে ১৩টি ক্ষত রয়েছে।

বিষয়টা নিশ্চিত করে কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, ‘ভাই ভাই গণ্ডগোলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে’।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)