স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর জেনারেল হাসপাতালের গাইনি বহিঃবিভাগের সামনে থেকে অন্যের ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে শাহিনুর বেগম (৫৫) নামের এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
আটককৃত শাহিনুর বেগম খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার নবজলনা গ্রামের রবিউল শেখের স্ত্রী। ভুক্তভোগী নাসরিন বেগম (৩০) জানান, রোববার সকালে তিনি ডাক্তার দেখানোর জন্য গাইনি ওয়ার্ডের সামনে অবস্থান করছিলেন।
এসময় অভিযুক্ত শাহিনুর তার ভ্যানিটি ব্যাগে হাত ঢুকিয়ে নগদ ১ হাজার ৩২০ টাকা চুরির চেষ্টা করেন। নাসরিন বেগমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে হাতেনাতে ধরে ফেলে এবং হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মো. সোহেল রানার হাতে তুলে দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী চুরির চেষ্টার বিষয়টি স্বীকার করেছেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।