যশোর, বাংলাদেশ || বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ভেজাল মধু তৈরির দায়ে মালিকের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল,২০২৬, ০৫:৩৪ পিএম
যশোরে ভেজাল মধু তৈরির দায়ে মালিকের জেল-জরিমানা

যশোরের আলোচিত শেখহাটির বিসমিল্লাহ মধু ট্রেডিং এ অভিযান চালিয়ে জেল জরিমানা দেয়া হয়েছে মালিককে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২ টার পর থেকে অভিযান শুরু হয়ে চলে দুপুর তিনটা পর্যন্ত।

এসময় ওই কারখানা থেকে ভেজাল মধু তৈরীর বিভিন্ন সরজ্ঞাম উদ্ধার করা হয়। একই সাথে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতিষ্ঠান মালিক মাহাবুব ইসলাম মধুকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, তাদের কাছে খবর আসে দীর্ঘদিন ধরে বিসমিল্লাহ মধু ট্রেডিং এ ভেজাল মধু উৎপাদন করে তা বাজারজাত করা হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এক পর্যায় সেখানে গিয়ে দেখা যায়, অসাস্থ্যকর পরিবেশে নিজেরায় মধু তৈরী করে তা খাটি মধু হিসেবে বাজার জাত করছেন। এছাড়া চারটি পণ্য উৎপাদনের নাম করে কালোজিরা, সাদাতিলসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে মোড়ক জাত করে বিক্রি করা হয়।

এমনকি গোডাউনে যেয়ে বিভিন্ন মোড়ক পাওয়া যায়। এছাড়া কাসন্দি বানানোর জন্য গত বছরের আম ফিজিয়ান করে রাখা হয়। পরে সিনিয়র সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস প্রতিষ্ঠান মালিক মাহাবুব ইসলাম বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন। অভিযানে বিএসটিআই প্রতিনিধিরা অংশ নেন। 

এদিকে অপর একটি সূত্র জানায় এর আগেও ওই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।একাধিকবার তার প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। জরিমানাও করা হয়। তবে, এবার সরাসরি অর্থদন্ড দেয়া হয়েছে।

যশোরে ভেজাল মধু তৈরির দায়ে সেই ব্যবসায়ী মাহাবুবের ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)