যশোর, বাংলাদেশ || বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটনের বাড়ি যশোরের খড়কীতে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল,২০২৬, ০৫:৪৬ পিএম
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল,২০২৬, ০৬:৩৫ পিএম
ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটনের বাড়ি যশোরের খড়কীতে

গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী নাইমুর হাসান টিটনের (৫৭) বাড়ি যশোর শহরের খড়কী ‘আপনের মোড়’ এলাকায়।

তিনি সাবেক জুটমিল কর্মকর্তা খন্দকার ফখরুদ্দিনের ছেলে এবং ২০০০ সালে র‍্যাবের ক্রসফায়ারে নিহত যশোরের আলোচিত সন্ত্রাসী টুটুলের আপন ভাই। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত টিটন অবিবাহিত ছিলেন এবং তার বড় ভাই রিপন বুধবার সকালে মরদেহ আনতে ঢাকায় রওনা হয়েছেন।

পুলিশ ও গোয়েন্দাদের সূত্রে জানা যায়, ৯০-এর দশকে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। পরে অপরাধজগতে হাতেখড়ি হয় টিটন ও তার ভাই টুটুলের। এক সময় যশোর ও ঢাকার অপরাধজগতের ত্রাস ছিলেন তারা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তারা ঢাকায় পাড়ি জমান এবং মোহাম্মদপুরে আস্তানা গেড়ে অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি ও টেন্ডারবাজি শুরু করেন। ১৯৯৯ সালে যশোরের কারবালায় জোড়া খুনের ঘটনায়ও টিটন জড়িত ছিলেন বলে মনে করা হয়।

খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ২০০১ সালের ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে, যেখানে টিটনের নাম ছিল ২ নম্বরে। সেই সময় সরকারের পক্ষ থেকে এই শীর্ষ ২৩ সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে দেশজুড়ে পোস্টার সাঁটা হয়। টিটনের ভগ্নিপতি ছিলেন ঢাকার আরেক শীর্ষ সন্ত্রাসী সাজেদুল ইসলাম ইমন, যার ছত্রছায়ায় টিটন ঢাকার আন্ডারওয়ার্ল্ডে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলেন।

বিশেষ করে যশোর-ঢাকা রুটে ভারতীয় অস্ত্র চোরাচালানের প্রধান সমন্বয়কারী ছিলেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে আবার অপরাধ কর্মকাণ্ডে সক্রিয় হন।

গত মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে ৫-৬টি গুলি করে পালিয়ে যায়।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ কয়েক দশকের অপরাধ অধ্যায়ের পর অবশেষে গুলিতেই এই শীর্ষ সন্ত্রাসীর জীবনের সমাপ্তি ঘটলো।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)