যশোর, বাংলাদেশ || বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টেলিগ্রামে চাকরির প্রলোভন: স্কুলছাত্রের আড়াই লাখ টাকা খোয়া

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল,২০২৬, ০৫:২৩ পিএম
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল,২০২৬, ০৬:৩৭ পিএম
টেলিগ্রামে চাকরির প্রলোভন: স্কুলছাত্রের আড়াই লাখ টাকা খোয়া

অনলাইন প্ল্যাটফর্ম টেলিগ্রামে চাকরির প্রলোভন দেখিয়ে যশোরের এক স্কুলছাত্রের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় যশোর সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের লিপি নাজনীন বাদী হয়ে বুধবার (২৯ এপ্রিল) যশোর আদালতে একটি মামলা দায়ের করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই (PBI) যশোরকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, নাজমুন্নাহার, পূর্ণতা অমিও, ইয়াসিন আরাফাত, সাইফুল ও বাসু হাওলাদার। আসামিরা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে যে নামগুলো ব্যবহার করেছেন, সেগুলোকেই মামলার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, লিপি নাজনীনের ছেলে ফাহিম আহমেদ একজন এসএসসি পরীক্ষার্থী। গত ২৫ ডিসেম্বর টেলিগ্রামে ‘অমিও ট্রাভেল’ নামক একটি আইডিতে চাকরির বিজ্ঞপ্তি দেখে সে প্রলুব্ধ হয়।

পরবর্তীতে নাজমুন্নাহার নামে এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তাকে জানানো হয়, বিদেশগামীদের বিমানের টিকিট কেনাবেচায় বিনিয়োগ করলে বড় অঙ্কের মুনাফা পাওয়া যাবে।

এই প্রলোভনে পড়ে ফাহিম গত বছরের ২৮ নভেম্বর থেকে চলতি বছরের ৪ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে মোট ২ লাখ ২৯ হাজার ২৯০ টাকা আসামিদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে জমা দেয়।

টাকা জমা দেওয়ার পর থেকে ওই হোয়াটসঅ্যাপ আইডিটি বন্ধ করে দেওয়া হয় এবং যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় গত ১৫ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও কোনো ফল না মেলায় ভুক্তভোগী পরিবার আদালতের দ্বারস্থ হয়েছে।

পুলিশের পরামর্শেই শেষ পর্যন্ত এই নালিশি অভিযোগ করা হয়েছে বলে বাদী জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)