যশোর, বাংলাদেশ || বুধবার, ৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় রেক্টিফাইড স্পিরিটসহ তিনজন গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ১০:৪৯ এ এম
চৌগাছায় রেক্টিফাইড স্পিরিটসহ তিনজন গ্রেপ্তারের দাবি

যশোরের চৌগাছা থানা পুলিশ ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বলে দাবি করা হয়েছে। এ সময় একটি ভ্যান জব্দ করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (৫ মে ) রাত ৮টার দিকে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনূর রশিদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে চৌগাছা পৌরসভার ব্র্যাকপাড়ার পাওয়ারহাউজের সামনে চৌগাছা-যশোর সড়কের ওপর থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার সরদারপাড়ার কার্তিক সরদারের ছেলে নান্টু সরদার (৪০) এবং দশরথ সরদারের ছেলে রানা সরদার (৩২) ও সোহেল সরদার (২৬)।

এসময় তাদের কাছ থেকে ১৫০ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট উদ্ধার এবং একটি ভ্যান জব্দ করা হয় বলে দাবি করেছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)