যশোর, বাংলাদেশ || বুধবার, ২০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় ছুরিকাঘাতে দুই যুবক হতাহত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ১০:১৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ১০:৪৫ পিএম
চৌগাছায় ছুরিকাঘাতে দুই যুবক হতাহত

মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঝন্টু (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

এই ঘটনায় আশানুর রহমান (৩৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাতে যশোরের চৌগাছা উপজেলার মাড়ুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ঝন্টু চৌগাছা উপজেলার মাড়ুয়া গ্রামের শফিয়ার রহমানের ছেলে। আহত আশানুর রহমান একই গ্রামের মশিয়ার রহমান ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঝন্টুর মামাতো বোন তামিমা আক্তার জুঁই (১৪) অজ্ঞাত কারো সাথে বাড়ি থেকে পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাতে উপজেলার দক্ষিণ সাগর গ্রামের জহুরুল ইসলামের ছেলে আবু উবাইদসহ ২/৩ জনের সাথে ঝন্টু ও আশানুর রহমানের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আবু উবাইদ ও তার সহযোগীরা ধারালো ছুরি দিয়ে দুইজনকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে ঝন্টুর বুকের বাম পাশে দুটি এবং আশানুরের বুকের মাঝে একটি গভীর ক্ষত সৃষ্টি হয়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা ইয়াসমিন জ্যোতি পরীক্ষা-নিরীক্ষা শেষে ঝন্টুকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আহত আশানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জড়িতদের আটকে অভিযান শুরু করেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)