সাতক্ষীরা প্রতিনিধি
সাম্য ও মানবতার কবি সুকান্ত ভট্টাচার্যের ৭৯তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে কবির জীবন, সাহিত্য ও স্বপ্নভরা সংগ্রামের নানা দিক উঠে আসে এক আবেগঘন পরিবেশে।
মঙ্গলবার দুপুর থেকে সাতক্ষীরার শিল্পকলা অ্যাকাডেমির সভাকক্ষ যেন ফিরে গিয়েছিল সুকান্ত বেলার এক সংগ্রামী সময়ের ভেতর।
জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সাতক্ষীরার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক শরীফুল্লাহ কায়সার সুমন। প্রধান অতিথি ছিলেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা ফাইজা হোসেন অন্বেষা।
অনুষ্ঠানের শুরুতে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন ও আলোচনা সভা। সাংস্কৃতিক পর্বে অংশ নেন চৈতালি মুখার্জী, নয়ন কুমার ভট্টাচার্য, প্রতাপ কুমার সরদার, প্রীতম রায়চৌধুরী ও তৌফিক আর হাম।
আলোচনা করেন সাংবাদিক আমিনা বিলকিস ময়না, রেহেনা পারভিন বীথি, তরিকুল ইসলাম অন্তর, আদৃকা সাবা খান নুফ ও নওরিন উলফাত অনন্যা কবির।
পরে সম্মিলিত কণ্ঠে কবিতা ও গান পরিবেশন করা হয়।
শেষে কবি সুকান্তের জন্মশতবার্ষিকী উদযাপনে কন্ঠশিল্পী চৈতালী মুখার্জীকে আহ্বায়ক ও যন্ত্রশিল্পী নয়ন ভট্টাচার্য্যকে সদস্যসচিব করে সাতক্ষীরায় ১০১ সদস্যবিশিষ্ট উদযাপন কমিটি ঘোষণা করা হয়।