যশোর, বাংলাদেশ || বুধবার, ২০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিভ্রান্তিকর পোস্ট, দুই কনটেন্ট ক্রিয়েটর মুচলেকায় মুক্ত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ১০:৪৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ১১:০২ পিএম
বিভ্রান্তিকর পোস্ট, দুই কনটেন্ট ক্রিয়েটর মুচলেকায় মুক্ত

ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট করার অভিযোগে যশোরে কনটেন্ট ক্রিয়েটার রেশমা বেগম ওরফে তাসনিম ফুয়াদ এবং ডালিয়া খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়ার পর মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ মে) দুপুরে।

পুলিশ সূত্র জানায়, গত সোমবার দুপুরে যশোর শহরের পুলিশ লাইনস পার হয়ে কদমতলা এলাকার একটি ছাত্রাবাস থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু ওই দুই নারী কনটেন্ট ক্রিয়েটার তাদের ফেসবুক আইডিতে প্রচার করেন যে, পুলিশ লাইনস থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে পুলিশ প্রশাসনের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন মহল পর্যন্ত গড়ায়। পরে মঙ্গলবার সকালে ওই দুইজনকে পুলিশ সুপারের কার্যালয়ে ডাকা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে পুলিশ সুপার নিজে তাদের ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, অভিযোগ রয়েছে তারা প্রায়ই এ ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে থাকেন। তদন্তে উঠে এসেছে, কয়েকদিন আগে ঢাকার একটি অগ্নিকাণ্ডের ভিডিও নিজেদের ফেসবুকে পোস্ট করে সেটিকে যশোরের ঘটনা বলে প্রচার করা হয়। এছাড়া মণিরামপুরের একটি পারিবারিক ঘটনাকে ডাকাতির ঘটনা বলে পোস্ট করেছিলেন তাসনিম ফুয়াদ।

ওসি জানান, ডালিয়া খাতুনের বিরুদ্ধেও এর আগে নানা অভিযোগ ছিল। সর্বশেষ পুলিশ লাইনস থেকে মরদেহ উদ্ধারের ভুল তথ্য প্রচার করায় তাদের পুলিশ সুপারের কার্যালয়ে ডাকা হয়। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট না করার শর্তে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পরে একই ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মাসুম খান।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)