যশোর, বাংলাদেশ || বুধবার, ২০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর ইনস্টিটিউটে তিনদিনের বইমেলা ২২ মে থেকে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ১০:৪৮ পিএম
যশোর ইনস্টিটিউটে তিনদিনের বইমেলা ২২ মে থেকে

আগামী ২২ মে তিনদিন ব্যাপী বইমেলা শুরু হবে যশোর ইনস্টিটিউটে। বইমেলায় একটি স্টলে যশোরের কবি, সাহিত্যিক ও লেখকদের বই প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হবে।

যশোর ইনস্টিটিউটের নবনির্বাচিত কমিটির প্রথম প্রয়াস হিসেবে যশোরের সকল কবি, সাহিত্যিকদের মেলায় সহযাত্রী হওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় যশোর ইনস্টিটিউটের পাবলিক লাইব্রেরির তৃতীয় তলায় যশোরের কবি-সাহিত্যিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় জানানো হয়, সম্প্রতি প্রধানমন্ত্রী যশোরে এসে ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেছেন। এসময় তিনি বইপড়ার প্রতি গুরুত্বারোপ করে প্রতিবছর যশোর ইনস্টিটিউটের পক্ষ থেকে বইমেলা আয়োজনের নির্দেশনা দেন। একই সাথে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের হারানো গৌরব ফেরানোর লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা বাস্তবায়নে আগামী ২২ মে থেকে তিনদিনব্যাপী বইমেলা আয়োজন করতে যাচ্ছে যশোর ইনস্টিটিউট ও যশোর জেলা প্রশাসন।

যশোর ইনস্টিটিউটের লাইব্রেরি সম্পাদক প্রফেসর শেখ জুলফিকার আলীর সভাপতিত্বে মঙ্গলবারের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, গবেষক মফিজুর রহমান রুননু, যশোর ইনস্টিটিউটের সহসভাপতি ড. শাহনাজ পারভীন, সহসভাপতি সানোয়ার আলম খান দুলু, সহসাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, অগ্নিবীণার সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, দ্যোতনা সাহিত্য পরিষদের শাহরিয়ার সোহেল, কবি মামুন আজাদ, নাট্যকর অশোক বিশ্বাস, কবি অরুণ বর্মণ, ছড়াকার মুস্তাফিজুর রহমান মুস্তাক, রাশিদা আখতার লিলি, সাংবাদিক মনিরুল ইসলাম, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।

সভায় জানানো হয়, বইমেলায় দশটি স্টল বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে একটি স্টলে যশোরের কবি-সাহিত্যিকদের বই প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হবে। মেলার প্রচার-প্রচারণা ও পাঠকদের উপস্থিতির জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হবে।

সভায় বইমেলায় যশোরের লেখকদের বই প্রদর্শনী ও বিক্রির জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)