যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সোনা চোরাচালানির যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ০৭:৩৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ০৯:০৬ পিএম
সোনা চোরাচালানির যাবজ্জীবন

সোনা চোরাচালান মামলায় লিয়াকত আলী বাবু নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত।

এ মামলার অপর আসামি জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি গোলাম মোস্তফা।

বৃহস্পতিবার (২১ মে) অতিরিক্ত দায়রা জজ ও স্পেশাল ট্রাইবুনাল-৪ এর বিচারক ওয়াসিম শেখ এক রায়ে এই সাজার আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত লিয়াকত যশোরের বেনাপোল পোর্ট থানাধীন দক্ষিণ দৌলতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২১ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের দৌলতপুর ক্যাম্পের বিজিবি দক্ষিণ দৌলতপুর গ্রামের রাস্তায় অবস্থান নেয়। এ সময় ভারতের দিকে যাওয়ার সময় লিয়াকত আলীকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশিকালে কোমরে বিশেষ কায়দায় বেল্টের সাথে বাঁধা ১১টি সোনার বার (যার ওজন ১১ ভরি) উদ্ধার করা হয়।

বিজিবি সুবেদার আব্দুল জলিল বাদী হয়ে আটক লিয়াকত ও পলাতক জিয়াউরের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় চোরাচালান দমন আইনে মামলা করেন।

এ মামলার তদন্ত শেষে এসআই শরিফ হাবিবুর রহমান আসামি লিয়াকত আলী বাবুকে অভিযুক্ত ও ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় অপর আসামি জিয়াউর রহমানের অব্যাহতি চেয়ে আদালতে চার্জশিট জমা দেন। কিন্তু এই মামলার চার্জ গঠনের সময় দুজনকেই অভিযুক্ত করে চার্জ গঠন করা হয়।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি লিয়াকত আলী বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রস কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)