খুলনা অফিস
খুলনা মহানগরীর গল্লামারী কোবা মসজিদ এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আছিয়া বেগম নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে এসে কয়েকজন সন্ত্রাসী রাসেল নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় রাসেল দৌড়ে একটি গলির ভেতরে পালিয়ে গেলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আছিয়া বেগমের হাতে লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রাসেল নামে ওই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তাকে লক্ষ্য করেই দুর্বৃত্তরা গুলি চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কোনো গুলির আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্তে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।