স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের বেনাপোল থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তোতা মিয়া (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক তোতা মিয়া বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের মৃত অহেদ আলীর ছেলে।
ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, ২৪ মে (রবিবার) বিকেলে বেনাপোলের বাহাদুরপুর কলেজ রোড এলাকায় ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে তোতা মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবলা দাস জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।