যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, ঢাকায় স্থানান্তর

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ১২:০১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ০৩:১১ পিএম
লোহাগড়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, ঢাকায় স্থানান্তর

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কালাম মোল্যাকে (৩৪) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজারের দক্ষিণে চর দিঘলিয়ার জোড়া কবরের কাছে এ ঘটনা ঘটে।

আহত কালাম মোল্যা নড়াগাতী থানার কাঠাধুরা গ্রামের মৃত আপিল উদ্দিন মোল্যার ছেলে। তিনি বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লোহাগড়া শহর থেকে কাজ শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি কাঠাধুরা গ্রামে ফিরছিলেন কালাম মোল্যা। পথে চর দিঘলিয়ার ব্রিজের কাছাকাছি পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাত এবং পায়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় কালাম মোল্যাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং হামলায় জড়িতদের শনাক্তকরণের কাজ চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)