যশোর, বাংলাদেশ || রবিবার, ১৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ১৪ জুন,২০২৬, ০৩:৩০ পিএম
আপডেট : রবিবার, ১৪ জুন,২০২৬, ০৬:৪৯ পিএম
সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ।

রোববার (১৪ জুন) দুপুরে পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, "দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ জুন (শুক্রবার) দুবাই পুলিশ একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ পুলিশ সদরদপ্তরকে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।"

উল্লেখ্য, গত কিছুকাল ধরে সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে দেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান ও মামলা করে দুদক, যার পর থেকেই তিনি সপরিবারে পলাতক ছিলেন।

অবশেষে ইন্টারপোলের রেড নোটিশ ও আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে তাকে দুবাই থেকে গ্রেপ্তার করা হলো। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে বলে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)