লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে রাসেল শেখ নামে এক মাদক কারবারিকে গাঁজাসহ অটক করেছে পুলিশ। তার বাসার শোয়ার ঘরে ৩৪০ গ্রাম গাঁজা পাওয়া গেছে বলে পুলিশ বলেছে ।
আটক রাসেল শেখ (২১) উপজেলার ৫নং লক্ষ্মীপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের কালাম শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে মাদক কেনাবেচা করে আসছিলেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৪ জুন) দুপুরে লোহাগড়া থানার এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নোয়াপাড়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার কালাম শেখের বাড়িতে অভিযান চালায়। এসময় কালাম শেখের ছেলে রাসেল শেখের শোয়ার ঘর থেকে ৩৪০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করে পুলিশ।
আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।